ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

১১ দলের নতুন কর্মসূচি: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ধারাবাহিক লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:০৫:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
১১ দলের নতুন কর্মসূচি: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ছবি: সংগৃহীত

দেশের জনগণের অধিকার আদায়ের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।
 

বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা আরও বৃহত্তর শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছানো হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
 

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চ কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
 

কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গ্যাস, বিদ্যুৎসহ মৌলিক সেবা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
 

এ সময় ছাত্রদলকে নিয়েও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তার দাবি, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো আবাসিক হল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।