ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

জকসু সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সোহরাওয়ার্দী কলেজের সামনে মারধরের ঘটনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৪৫:০৭ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
জকসু সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। সহপাঠীদের সঙ্গে থাকা অবস্থায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
 
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় সরকারি সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নূর মোহাম্মদ নিজে ও তার সহপাঠীরা।
 
তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা নূর মোহাম্মদকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
 
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।
 
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এক পোস্টে লিখেছেন, ‘ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রসাশনকে বলব, হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কার সাহসে।
 
আহত নূর মোহাম্মদ বলেন, আমরা গতকালে হামলায় আহত এক শিক্ষার্থী দেখতে যাচ্ছিলাম আমরা ৫ জন। এমন সময় সোহরাওয়ার্দী ছাত্রদল কাঠের টুকরা ও লাঠি দিয়ে হামলা করেছে। আমরা মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত মেরেছে।
 
অপর আহত শিক্ষার্থী রাকিব শিকদান ফেসবুক লিখেন, আজ সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে আমরা সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলাম ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৫ সদস্য এবং জবির দুই শিক্ষার্থী। গতকাল ছাত্রদলের হামলায় আমাদের সদস্য বোন মীম আহত হয়, ওর বাসায় যাচ্ছিলাম আমরা। সোহরাওয়ার্দীর সামনে আমরা অপেক্ষা করছিলাম আরেকজন সদস্যের জন্য। হঠাৎ আমাদেরকে ঘিরে ধরে ২০-২৫ জন। এরপর সোহরাওয়ার্দী ছাত্রদল সভাপতি জসিম কাকে ভিডিও কল দেয়। নূর মোহাম্মদকে দেখিয়ে বলে, "এরা দেখতো শিবির কিনা? দেখতো, এটা জবির স্বাস্থ্য সম্পাদক না?" ফোনে ওপাশ থেকে বলল, "হ্যাঁ।" জসিম বলল, "শুরু কর। মার ওদের।" এভাবেই আমাদের উপর হামলা হয় আজ। আমাদের সাথে জবির দুজন শিক্ষার্থীর দেখা হয় সোহরাওয়ার্দী মোড়ে। ওদের উপরও হামলা হয়। কাঠ দিয়ে ওদের মাথায় সজোরে আঘাত করতে দেখি। এরপরে কী হয় জানিনা। ওদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
 
এ বিষয় জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, গতকালের ঘটনার পর থেকে আমি অসুস্থ। বিকালে কলেজে কেউ থাকার কথা না। তবে আমি খোঁজ নিয়ে জানাচ্ছি৷
 
জবি প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। জগন্নাথের শিক্ষার্থী যেই আইডেন্টিটির হোক না কেন, কারও ওপর এভাবে হামলা মেনে নেয়া যায় না। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের সাথে কথা পদক্ষেপ নিবো৷

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।