ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

জুলাই নিয়ে সরকারকে কঠোর বার্তা শফিকুর রহমানের

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি জানালেন জামায়াত আমির
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:১১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:১২:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
জুলাই নিয়ে সরকারকে কঠোর বার্তা শফিকুর রহমানের ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই ও জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। গণভোটের বিষয়েও সরকার ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে বলে মন্তব্য করেছেন তিনি।
 

বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

শফিকুর রহমান বলেন, জুলাইযোদ্ধারা জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। এখনো অনেক জুলাইযোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকে শারীরিকভাবে গুরুতর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু তাদের প্রতি সরকারের যথাযথ নজর নেই বলে অভিযোগ করেন তিনি।
 

জামায়াত আমিরের দাবি, আহত ও শহীদ পরিবারের কাছে সরকারের যথেষ্ট গুরুত্ব নেই। তিনি বলেন, সরকার স্বৈরাচারী আচরণ থেকে সরে না এলে দেশে আরেকটি জুলাইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে।
 

তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।
 

জুলাই সনদ প্রসঙ্গে শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার এ বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা জাতির সামনে নিজেদের ‘প্রতারক’ হিসেবে নিবন্ধিত করবে।
 

গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারের আচরণকে ফ্যাসিবাদী বলা হচ্ছে তাদের কর্মকাণ্ডের কারণেই। সরকার এ ধরনের আচরণ থেকে সরে এলে জনগণ তাদের স্বাগত জানাবে।
 

শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় মেনে নিতে হবে। তা না হলে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।