ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

সরকারি ডেটা নিরাপত্তা এখনো প্রাথমিক স্তরে: আইসিটি উপদেষ্টা

সাইবার ঝুঁকি বাড়ার আশঙ্কা, ব্যাংক খাতেও নিরাপত্তা দুর্বলতার কথা জানালেন গভর্নর
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:২৪:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
সরকারি ডেটা নিরাপত্তা এখনো প্রাথমিক স্তরে: আইসিটি উপদেষ্টা ছবি: সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে।
 

মঙ্গলবার ৪ আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, প্রযুক্তিনির্ভর অবকাঠামো বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে এবং তা মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। ডেটা সুরক্ষা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
 

এদিকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায়ও ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ব্যাংকিং খাত এখনো প্রত্যাশিত মানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, যা কেন্দ্রীয় ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়।
 

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় সক্ষমতা বাড়ানো এবং কার্যকর সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।