ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি

শিগগিরই তেহরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:০৭:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় অন্যতম বড় বাধা শিগগিরই দূর হতে পারে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
 
মঙ্গলবার (৪ আগস্ট) রুবিও বলেন, ‘আলোচনায় যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত রয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।’
 
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আজ অথবা আগামীকাল’ই একটি চুক্তি হতে পারে। তেহরানের কূটনৈতিক সূত্রগুলোও জানিয়েছে, বুধবারের মধ্যেই সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’
 
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ওমানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে চলছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।’
 
তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বহির্গমন পথ নিশ্চিত করাই বর্তমান আলোচনার মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।