ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র নিরাপত্তা সামরিক জোট ঘোষণা

লোহিত সাগর ও গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তায় যৌথ প্রতিরক্ষা সহযোগিতা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১০:৪৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১২:৫৭:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র নিরাপত্তা সামরিক জোট ঘোষণা ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা জোরদার করা এবং বৈশ্বিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
 
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই জোট যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যিক পণ্য সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একাধিক হামলার কারণে লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাব আল মান্দেব প্রণালিতে সামান্য বিঘ্নও বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই বাস্তবতায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করাকে জোটটির অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
রিয়াদে অনুষ্ঠিত জোট গঠনের বৈঠকে বিশ্বের ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বাংলাদেশসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। পরে সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কোমোরাস এই জোটের চুক্তিতে স্বাক্ষর করে। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে যোগ দেয়নি।
 
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জোটটির প্রধান কার্যালয় সৌদি আরবে স্থাপিত হবে এবং ভবিষ্যতে অন্য দেশও এতে যোগ দিতে পারবে। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি জোট এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়।
 
সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অপারেশনাল পরিকল্পনা গ্রহণ এবং নিয়মিত সামুদ্রিক সামরিক মহড়া পরিচালনার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা আরও জোরদার করবে। সংশ্লিষ্ট দেশগুলোর মতে, আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।