ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উত্তেজ

সীমান্তবর্তী ট্রেনে হামলাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ ও নিরাপত্তা উদ্বেগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৭:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উত্তেজ ছবি: সংগৃহীত
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগে ওই রেলপথ দিয়ে অন্য একটি ট্রেনে যাতায়াত করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এদিকে, সীমান্তে ট্রেনে ড্রোন হামলাটি পুতিনের পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধি বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। 
 
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী দেশটির উত্তর-পূর্ব ওলগাস্ট শহরে সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ট্রেনে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউরোপে ভয় ঢোকানোর পরিকল্পিত চেষ্টা করছেন। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোনো প্ররোচনায় বিভ্রান্ত না হওয়া খুব জরুরি। পুতিন যা করছেন সেটা বিপজ্জনক। তিনি সেটা ভালো করেই জানেন, আর ঠিক সে কারণেই হামলাটি করেছেন পুতিন।
 
এদিকে, ইউক্রেনীয় রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা উপদেষ্টা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রিয়াসকে বহনকারী ট্রেনটি ড্রোন হামলার কিছুক্ষণ আগেই সীমান্ত পার হয়েছিল। হামলার আশঙ্কায় ট্রেনটির সময়সূচিও নির্ধারিত সময়ের আগে পরিবর্তন করা হয়েছিল।
 
রেল কর্তৃপক্ষের ধারণা, হামলার লক্ষ্য ওই কূটনৈতিক ট্রেনটিও হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণের কথা জানানো হয়নি।
 
হামলার সময় ট্রেনে থাকা যাত্রীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, সীমান্তের কাছে পৌঁছানোর সময় যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নামতে বলা হয়। পরে কয়েকশ মিটার দূরেই ড্রোনের শব্দ শোনা যায়। হামলায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি।
 
বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা করে বলেন, ইউক্রেনের বেসামরিক রেলপথেও রুশ হামলা চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।