ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম

মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক

মডেলিং ক্লে ও পিনের ঘোষণা দিয়ে কম শুল্কের আড়ালে প্রায় দ্বিগুণ শুল্কের প্রসাধনী আমদানির চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:০১:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক ছবি: সংগৃহীত
ঢাকার চকবাজারের প্রতিষ্ঠান ফাতেমা এন্টারপ্রাইজ ৯ হাজার ৭৫০ কেজি মডেলিং ক্লে এবং ৫ হাজার ৫২৮ কেজি আলপিন ও সেফটি পিন আমদানির ঘোষণা দেয়। চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয় ১৫ হাজার ডলার। কিন্তু খালাসের সময় দেখা যায়, এ দুটি পণ্য আছে মাত্র ১৩শ কেজি, যার শুল্ক-কর ৬৪ শতাংশ। অথচ ঘোষণা বহির্ভূত প্রসাধনী সামগ্রী আছে ৫ হাজার কেজি। যার শুল্ক-কর ১১৭ শতাংশ অর্থাৎ প্রায় দ্বিগুণ।
 
চট্টগ্রাম কাস্টমস বলছে, সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পণ্যের মিথ্যা ঘোষণা দেয়া হয়েছে।
 
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি সেখানে যে সুপারিশগুলো করে, তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। বেশ কিছু লাইসেন্স স্থগিত আছে। কারও কারও লাইসেন্স বাতিল করা হয়েছে। কিছু উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা অবশ্যই মিসডিক্লারেশন রোধে সবসময় সজাগ আছি।
 
চালানটির সিএন্ডএফ এজেন্টস চট্টগ্রামের আগ্রাবাদের জেরিন এন্টারপ্রাইজ। তবে কাস্টমসের দেয়া নথির ঠিকানায় গিয়ে দেখা মিলে একজন আয়কর আইনজীবীর। তিনি জানান, জেরিন এন্টারপ্রাইজ ঠিকানা পরিবর্তন করেছে, তিনি সাবলেট হিসেবে থাকেন।
 
প্রতিষ্ঠানটির নতুন ঠিকানায় গেলে পাওয়া যায় ভিন্ন শাখার কর্মকর্তাদের। সিএন্ডএফ অংশীদারকে না পেয়ে ফোন করলে তিনি দায় চাপান আমদানিকারকের ওপর। অস্বীকৃতি জানান আমদানিকারকের নম্বর দিতেও।
 
ফোনে জেরিন এন্টারপ্রাইজের সিএন্ডএফ মাহবুবুর রহমান সাগর জানান, আমদানিকারকের কারণ দর্শানোর জবাবও এখানে পজিটিভ হয়েছে। এখন যেটা হবে, ডিউটি নেবে এবং আইন মোতাবেক তাদেরকে ফাইন, পেনাল্টি বা যেটাই করে, আইন মোতাবেক কাজ করে তারপর তার মাল রিলিজ করতে হবে।
 
আমদানিকারকের নম্বর চাইলে তিনি বলেন, ওনার নম্বরটা আমার কাছে নেই। অনেক সময় তো মেইলে আমরা যোগাযোগ করি। কথা বুঝতে পারছেন।
 
কাস্টমস কর্মকর্তারা বলছেন, এ ধরনের ঘটনার পেছনে কাজ করে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের একটি সংঘবদ্ধ চক্র। যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে কাস্টমস বা অন্য সংস্থার ভেতরের যোগসূত্রও।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।