বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের ৫ম তলায় একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়। ছয়টি ইউনিটের চেষ্টায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি আরও জানান, এ পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কারও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।