ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম

হারেৎজ পত্রিকার বিরুদ্ধে মামলা করার ঘোষণা নেতানিয়াহুর

হামলার কয়েক দিন আগে আমিরাতের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল—এমন প্রতিবেদনকে ‘বানোয়াট’ ও ‘মিথ্যা’ আখ্যা দিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:২৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:২৩:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
হারেৎজ পত্রিকার বিরুদ্ধে মামলা করার ঘোষণা নেতানিয়াহুর ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হারেৎজ পত্রিকার বিরুদ্ধে মামলা করবেন। কারণ পত্রিকাটি একটি প্রতিবেদনে দাবি করেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কয়েক দিন আগে হামাসের একটি আক্রমণের পরিকল্পনা সম্পর্কে তাকে সতর্ক করা হয়েছিল।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) এক্সে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু প্রতিবেদনটিকে ‘বানোয়াট’ ও ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, তিনি তার আইনজীবীদের হারেৎজ এবং প্রতিবেদনের লেখক শ্লোমি এলদার ও রুথ ইয়াভালের বিরুদ্ধেও মামলা করার নির্দেশ দিয়েছেন।
 
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার ১০ দিন আগে হামাসের সম্ভাব্য একটি হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন।
 
ওই দিন ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে অন্তত ১ হাজার ১৯৫ জনকে হত্যা করে এবং আরও প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এসব হামলার পর ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, যাতে অন্তত ৭৩ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
হারেৎজের প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, যিনি এমবিজেড নামেও পরিচিত, নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের কাছ থেকে আসা একটি হুমকি সম্পর্কে তাকে সতর্ক করেন।
 
হারেৎজের মতে, বন্দীবিনিময় আলোচনা স্থবির হয়ে পড়ায় এবং ইসরায়েলের গাজা অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ সিনওয়ার একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে এই সতর্কবার্তা দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, তিনি বলেছিলেন, তিনি একটি ‘বিশাল চমক’ প্রস্তুত করছেন এবং তার পরিচিত ব্যক্তিদের ইসরায়েলকে বলতে বলেছিলেন, ‘ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে’।
 
প্রতিবেদনে বলা হয়, এমবিজেড ও তার সহযোগীরা এটিকে পূর্ণমাত্রার একটি হামলা আসন্ন হওয়ার ইঙ্গিত হিসেবে দেখেন এবং এই গোয়েন্দা তথ্য ইসরায়েলের শিন বেত সংস্থার কাছে পাঠিয়ে দেন। কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাটি ওই হুমকিকে গুরুত্ব দেয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।