ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম

নির্বাচনের পরই ইরান যুদ্ধ থামবে, বললেন ট্রাম্প

নির্বাচন পর্যন্ত যুদ্ধ চলার ইঙ্গিত ট্রাম্পের, তেলের দাম নিয়েও বাড়ছে উদ্বেগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:১৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
নির্বাচনের পরই ইরান যুদ্ধ থামবে, বললেন ট্রাম্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসে যাওয়ার পথে এবং সেখানে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনি সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

ট্রাম্পের ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে বিরত রাখতে যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন। এ জন্য যুক্তরাষ্ট্রকে স্বল্পমেয়াদি অর্থনৈতিক চাপও সামলাতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
 

ট্রাম্প বলেন, তাঁর ধারণা, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান ঘটবে। ইরান দীর্ঘদিন এই পরিস্থিতি ধরে রাখতে পারবে না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য তেহরান চেষ্টা করছে এবং ওয়াশিংটনে এমন একটি সরকার আনতে চাইছে, যারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে—এমন অভিযোগও করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
 

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় রিপাবলিকান পার্টির মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের পাশাপাশি জ্বালানি অবকাঠামো ঘিরে হামলা-পাল্টা হামলাও বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পাশাপাশি ইয়েমেনের হুথিদের হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
 

এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। বুধবার তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। ফলে যুদ্ধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগের পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর প্রভাব নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।