ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
সিএনজি তল্লাশি করে ১৬ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০২:১৩:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০২:১৩:০৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহিত
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার বাঘার হাওলাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।
আটকরা হলেন নোয়াখালী সদর উপজেলার মো. নুরনবীর ছেলে মো. নুর ইসলাম (৩১) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল (১৯)।
সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্ট গার্ড বেইসের একটি দল সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলাসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
জব্দ করা মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর