ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

উত্তপ্ত ইয়েমেন: বাস্তুচ্যুত প্রায় ৮৬ হাজার মানুষ

সংঘাত ও নিরাপত্তাহীনতায় ঘরছাড়া হাজারো মানুষ, চাপে ত্রাণ কার্যক্রম
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩০:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
উত্তপ্ত ইয়েমেন: বাস্তুচ্যুত প্রায় ৮৬ হাজার মানুষ ছবি: সংগৃহীত
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই সংঘাতের জেরে প্রায় ৮৬ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 
 
পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় মাত্র এক দিনের ব্যবধানেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে এসব নিঃস্ব পরিবারগুলোকে সাময়িক আশ্রয় ও জীবনধারণের প্রাথমিক উপকরণের জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে।
 
সংস্থাটির মহাপরিচালক এমি পোপ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, প্রকাশিত প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে রয়েছে এমন এক একটি পরিবারের গল্প যারা তাদের সর্বস্ব হারিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দরিদ্রতা ও গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের পক্ষে এককভাবে এই বিশাল সংকটের বোঝা বহন করা সম্ভব নয়। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়কে অতি দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
 
আইওএম জানিয়েছে, সংঘাত কবলিত এলাকাগুলো থেকে অনেক মানুষ লোহিত সাগর পাড়ি দিয়ে প্রতিবেশী রাষ্ট্র জিবুতিতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ইয়েমেনি, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু, নৌকায় করে জিবুতি পৌঁছেছেন। তাদের জিবুতির উত্তরাঞ্চলীয় ওবকের একটি অস্থায়ী শিবিরে স্থানান্তর করে জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে। তবে ল লড়াই আরো জোরদার হতে থাকায় শরণার্থী ঢল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে গত ৩ সেপ্টেম্বর থেকে এই নতুন করে লড়াই শুরু হয়। পরে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে ইতিমধ্যেই শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। হুতি যেমন সীমান্ত অতিক্রম করে সৌদি ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে, তেমনি হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি এক ঝটিকা অভিযানের মাধ্যমে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলের একটি বড় অংশসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি এবং বেশ কিছু দ্বীপের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।