ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটানোর আশ্বাস

শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ, ২০২৮ সালের আগে নতুন এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৩:৪৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৩:৪৬:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
শিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটানোর আশ্বাস ছবি: সংগৃহীত

শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন করে তৈরি হওয়া সংকট আর থাকবে না বলে ব্যবসায়ী সংগঠনের নেতাদের জানিয়েছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

 

বৈঠকে দেশের চলমান বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যমের সিনিয়র ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের বিষয়টি তুলে ধরেন। এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের ওপর আস্থা রাখতে চায়। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পরিকল্পনাগুলো যেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়, সেটিও তারা প্রত্যাশা করছেন।
 

তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তা আর থাকার কথা নয়। আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন।
 

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরসি চালুর উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে। নতুন এই টার্মিনালসহ আগের দুটি মিলিয়ে ভবিষ্যতে মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি স্থলভাগেও এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।