তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন
মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন লালমাটিয়া মাদরাসার এই মেধাবী ছাত্র; গতকাল রোববার বাদ মাগরিব জানাজা শেষে কেরানীগঞ্জে তাকে দাফন করা হয়।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১১:৫৭:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১১:৫৭:১২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
রোববার, ১৩ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
২০২৫ সালের মার্চে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
জুনায়েদ আল হাবিব ১৯৯৮ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ বাবুল এবং মাতার নাম সাহারা বেগম। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে।
তিনি ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।
রোববার মাগরিবের নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়। পরে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।