চবির হীরকজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনের প্রস্তুতি
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১০:১৮:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১০:১৮:০৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর উদ্যাপিত হবে হীরকজয়ন্তী উৎসব। এ উপলক্ষে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে হীরকজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উৎসব উদ্যাপিত হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।