৭ নভেম্বর ব্যাংক বন্ধ, যেসব সেবা চালু থাকতে পারে
সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফশিলি ব্যাংকের নিয়মিত কার্যক্রম।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:২৫:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:২৫:৩৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব তফশিলি ব্যাংকে নিয়মিত লেনদেন বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে।
ছুটির দিনে ব্যাংকের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও এটিএম বুথ, কার্ডের মাধ্যমে লেনদেন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চালু থাকতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।