কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
দুপুর সাড়ে ১২টায় আগুন লাগার খবর, নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০২:৪২:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০২:৪২:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে আমিন প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণে আসা ও হতাহতের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নেভানোর কাজে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নিহত ব্যক্তির পরিচয় এবং আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।