ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি

পবিত্র মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ ঘিরে নতুন করে উত্তেজনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৮:২৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৮:২৮:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি ছবি: সংগৃহীত
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রবিবার সকালে প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেট এ তথ্য জানিয়েছে।
 
গভর্নরেটের তথ্যমতে, প্রাঙ্গণে প্রবেশের পর তারা প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করে। আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের এ ধরনের প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। এ সময় মসজিদ ও পুরোনো জেরুজালেম শহর ঘিরে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।
 
ইহুদিদের নববর্ষ রোশ হাশানাহ গত শুক্রবার শুরু হয়েছে। জেরুজালেম গভর্নরেট আরও জানিয়েছে, আল-আকসায় বসতি স্থাপনকারীদের প্রবেশের ঘটনা নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে নীরবতা উদ্বেগ বাড়িয়েছে। 
 
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। সেখানে ইসরায়েলিদের অবৈধ প্রবেশ নতুন কোনো পরিস্থিতি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র : আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।