ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রিয়াদ মদিনায় হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন সাময়িক বন্ধ

ড্রোন হামলার পর নিরাপত্তা যাচাইয়ে পাইপলাইন বন্ধ, পাল্টা হামলা থেকে বিরত রিয়াদ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৯:১২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৯:১২:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
রিয়াদ মদিনায় হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন সাময়িক বন্ধ — সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে একাধিক ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং হামলার পর পাইপলাইনটির নিরাপত্তা যাচাইয়ে বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়।
 
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী তথ্য জানানো হবে।
 
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই পাইপলাইনটির নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়া হয়। কাতারভিত্তিক আলজাজিরার প্রতিবেদনে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে দেওয়া এক কর্মকর্তার বক্তব্যেও পাইপলাইনটি সতর্কতামূলক কারণে সাময়িক বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
চলতি সপ্তাহের শুরুতেও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, ইরান সমর্থিত হুথিরা আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
 
এদিকে সৌদি আরবের ওপর হামলার নিন্দা জানিয়েছে কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেন। জোটটির দাবি, হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। হামলার হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জোটটি।
 
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপিত একাধিক ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট ওয়েস্ট পাইপলাইনকে লক্ষ্য করে হামলা চালায়। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি পাইপলাইন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত পাল্টা হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।
 
সৌদি সরকারের ভাষ্য, ইরাক সরকার যেন নিজেদের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সে সুযোগ দেওয়ার জন্যই তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বিরত রয়েছে তারা। একই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেছে সৌদি আরব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।