বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোস্ট গার্ড সদর দফতরে আনুষ্ঠানিকভাবে পূর্বতন মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণ করেন মঈনুল হাসান।
রিয়ার এডমিরাল মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১ জানুয়ারি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট, নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট ও কমোডর নেভাল এভিয়েশনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ নেওয়া মঈনুল হাসানের দুটি এমএসসি ডিগ্রি রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনী পদক, বিশিষ্ট সেবা পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড পদক অর্জন করেছেন।
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর