ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুতিদের

কৌশলগত ময়উন দ্বীপ দখলের পর গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণের দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৮:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৮:২০:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুতিদের ছবি সংগৃহীত

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রণালির মাঝখানে অবস্থিত কৌশলগত ময়উন বা পেরিম দ্বীপ দখলের পর তারা এ দাবি করে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী ময়উন দ্বীপ থেকে প্রত্যাহার করে নেয়। এরপর সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌযান দ্বীপটিতে পৌঁছে সেটির নিয়ন্ত্রণ নেয়।

এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছেন এবং সামরিক যানবাহনে চলাচল করছেন।
 

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ। এই সংকীর্ণ জলপথ লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে এ পথে চলাচল সুয়েজ খালের নৌবাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

বিশ্বের জ্বালানি বাণিজ্যেও বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মধ্যপ্রাচ্যের সমুদ্র উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলের প্রায় ১২ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
 

গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে হুতিদের হামলা শুরুর পর কয়েক শ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর তেহরান হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল কার্যত বন্ধ করে দেওয়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে। হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি সত্য হলে এই পথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের ঝুঁকি আরও বাড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।