ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু

কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, নতুন রুট চালু ২৬ অক্টোবর

চার দশকের ঢাকা–চট্টগ্রাম রুট বদলে কক্সবাজার পর্যন্ত চলবে ট্রেন, উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:০৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:১৬:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, নতুন রুট চালু ২৬ অক্টোবর ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম রুটে দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে চলাচল করা আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। আগামী ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন এই রুট চালু হলে কক্সবাজারগামী যাত্রীদের জন্য রেলপথে যাতায়াতের বিকল্প আরও বাড়বে।


শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।


রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। এরপর থেকে ট্রেনটি ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাত্রী পরিবহন করে আসছে। দীর্ঘদিন ধরে দুই নগরীর যাত্রীদের পাশাপাশি পথের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও ট্রেনটির সেবা পেয়ে আসছেন। এবার রুট সম্প্রসারণের মাধ্যমে এর গন্তব্যে যুক্ত হচ্ছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার।


নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে মহানগর এক্সপ্রেসের। ফিরতি যাত্রায় কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে।


বর্তমানে ঢাকা–কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম–কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। এই সেবার সঙ্গে মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজারগামী ট্রেনের সংখ্যা বাড়বে। ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীদেরও যাতায়াতের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।