ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়ালে ‘ভারী মূল্য’ দিতে হবে: হুতি নেতা

ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষাপটে রিয়াদের পক্ষে যুদ্ধে অংশ না নিতে ইসলামাবাদ ও আঙ্কারাকে সতর্ক করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:০৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:০৩:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়ালে  ‘ভারী মূল্য’ দিতে হবে: হুতি নেতা ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে হুথি গোষ্ঠীর চলমান সংঘাতে রিয়াদের পক্ষে যুদ্ধে না জড়ানোর জন্য পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করেছেন ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি। 
 
গত আগস্টে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, তিন দেশের মধ্যে কোনো একটি দেশ আক্রান্ত হলে তা অন্য দুই দেশের ওপর হামলা বলে গণ্য হবে। 
 
যেহেতু হুথি গোষ্ঠী এখন নিয়মিত সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাই অনেকেই চলমান সংঘাতে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পাকিস্তান ও তুরস্কের জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখছেন। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে তিন দেশের একাট্টা হয়ে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
 
হুথি গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি অবশ্য সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ‘প্রতীকী’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের পক্ষে তুরস্ক বা পাকিস্তানের যেকোনও প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপের জন্য এই দুই দেশকে ‘ভারি মূল্য’ চুকাতে হবে।
 
প্রসঙ্গত, ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনীকে কাবু করে দেশটির লোহিত সাগর তীরবর্তী সব শহর দখলে নিয়েছে হুথি গোষ্ঠী। এমনকি বাব আল-মান্দেব প্রণালির ওপরও নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহীরা।
 
সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।