ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালিত হবে সোমবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:৪১:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালিত হবে সোমবার ছবি সংগৃহীত

জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়, যেখানে রাস্তায় রক্ত ঝরিয়েছিলেন মাদ্রাসা পড়ুয়ারা। সেই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করে এবারই প্রথম পালিত হচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে - ২০২৫’।

আগামী সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন সড়কে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হবে। আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ আয়োজনে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা বর্ণনা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের নানা প্রামাণ্য উপস্থাপন। থাকবে কবিতা আবৃত্তি, হামদ, নাত, নাশিদ এবং দ্রোহী সংগীত পরিবেশনা।

এছাড়া, ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ শিরোনামের দুটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে ড্রোন শো—যেখানে তুলে ধরা হবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণ’-এর প্রতীকী উপস্থাপনা।

রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব ও শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।