ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৯:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১,৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় মামলাটি দায়ের করেন।
 
এ ঘটনায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: রিফাত বিশ্বাস (২৫), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), আব্দুল আলিম (১৮), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), টুটুল হাওলাদার (২৮), সজল দাড়িয়া (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলায় মোট ১,৬৫৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
পুলিশ সূত্র জানায়, গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভের ঘটনায়ই মামলাটি দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।