ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

তিস্তা নদীতে ভাঙন তীব্র, গঙ্গাচড়ায় সেতু রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত; ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
তিস্তা নদীতে ভাঙন তীব্র, গঙ্গাচড়ায় সেতু রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত; ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর তীব্র স্রোতে মহিপুর সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যা সেতু এবং রংপুর-কাকিনা আঞ্চলিক সড়কের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। শনিবার সন্ধ্যার পর নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেতুর উত্তর-পশ্চিম প্রান্তে ধস শুরু হয় এবং রাত পর্যন্ত অন্তত ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের ফলে সেখানে প্রায় ৬০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে, যা সেতু ও সড়ক যোগাযোগের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে যেকোনো সময় মহিপুর সেতুর সঙ্গে কাকিনাগামী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
 

এলাকাবাসী জানান, গত বছরও একই বাঁধের প্রায় ১০০ ফুট অংশ নদীতে বিলীন হয়েছিল। সে সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে ভাঙন রোধের চেষ্টা করে। তবে স্থায়ী ও টেকসই কোনো প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় এবারের প্রবল স্রোতে সেই কাঠামো ভেঙে গেছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, আগের ভাঙনের সময় বাঁধে ব্লক স্থাপন করে শক্তিশালী করার অনুরোধ জানানো হলেও তা কার্যকর হয়নি। তার দাবি, অপরিকল্পিত উদ্যোগ ও অর্থের অপচয়ের ফলেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে সেতুর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
 

গঙ্গাচড়া উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান জানান, গত বছর বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী পাইলিং করা হয়েছিল। নতুন করে ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
 

তিস্তা নদী বরাবরই উত্তরাঞ্চলে ভাঙনপ্রবণ হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে নদীর তীরবর্তী অবকাঠামো ও বসতবাড়ি ঝুঁকিতে পড়ে। সাম্প্রতিক এই ভাঙন পরিস্থিতি আবারও নদী ব্যবস্থাপনা ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।