ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

চাকায় ত্রুটি, দুবাইয়ে আটকা বিমানের ২৭৫ যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:২৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:২৯:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
চাকায় ত্রুটি, দুবাইয়ে আটকা বিমানের ২৭৫ যাত্রী ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী একটি ফ্লাইটের ২৭৫ জন যাত্রী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছেন। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি বুধবার রাত থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।

বিমান বাংলাদেশের দুবাই স্টেশন ম্যানেজার পি এম দস্তগীর জানিয়েছেন, উড়োজাহাজটির একটি চাকায় সমস্যার কারণে ফ্লাইটটি ছাড়তে পারেনি। ঢাকা থেকে নতুন চাকা পাঠানো হচ্ছে এবং সেটি পৌঁছালে শুক্রবার ভোরে ফ্লাইটটি রওনা দিতে পারবে।

ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই ছাড়ার, যা চট্টগ্রামে পৌঁছার কথা ছিল বৃহস্পতিবার সকাল ৭টায়। পরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।

দীর্ঘ সময় অপেক্ষা ও বারবার ফ্লাইট বিলম্বের ঘোষণায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগ তৈরি হয়েছে। ফ্লাইটের বিজনেস ক্লাসের যাত্রী, আবুধাবি প্রবাসী মোহাম্মদ আবুল বাশার বলেন, নারী, শিশু ও প্রবীণসহ সবাই চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। শুরুতে এক ঘণ্টার বিলম্বের কথা জানানো হলেও পরে তা বাড়তে থাকে। পরে বিমান কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির এক চাকার ত্রুটি ধরা পড়েছে এবং নতুন চাকা লাগানো ছাড়া ফ্লাইট চালানো সম্ভব নয়।

বিমানের স্টেশন ম্যানেজার দস্তগীর বলেন, এমিরেটস এয়ারলাইনস কিছু সীমাবদ্ধতার কারণে ঢাকা থেকে তাদের ফ্লাইটে বিমানের চাকাটি আনতে পারেনি। তাই বৃহস্পতিবার রাত পৌনে ১টায় বিমানের একটি ফ্লাইটে চাকাটি আনা হচ্ছে। শুক্রবার আমিরাতের সময় ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের উদ্দেশে দুবাই ত্যাগ করবে।

তিনি আরও বলেন, বিমান যাত্রীদের সবাইকে হোটেল নেওয়া হয়েছে। কেবল ১২ সদস্যের একটি পরিবার নিজে থেকেই হোটেলে যেতে চাননি। তারা বিমানবন্দরের ‘লাউঞ্জেই’ থেকে গেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।