ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

বিজেপির জয় বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে: সাইফুল হক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩২:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
বিজেপির জয় বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে: সাইফুল হক ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিজেপির জয়লাভে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।বাংলাদেশের তিন দিকে ভারত সীমান্তে বিজেপি সরকার থাকায় আগামীতে সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টি সংগঠকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।  

সাইফুল হক বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করলে একদিকে সেখানে মুসলমান সম্প্রদায়সহ ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় এক কোটি মানুষ নানা ধরনের নিগ্রহের শিকার হতে পারে। অন্যদিকে এদের একটা অংশকে অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে পুশ-ইন করার অপতৎপরতার আশঙ্কা রয়েছে।’    

তিনি বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি, সে কারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উসকানির আশঙ্কা থাকে।’

তিনি আরো বলেন, ‘পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন কথিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনী গণতন্ত্রের অন্তঃসারশূন্যতা ও বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নিয়ে গেছে। রাজ্যের দখল নেওয়ার জন্য যেভাবে এক কোটি লোককে নির্বাচনের বাইরে রেখে পশ্চিমবঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে, ভারতের ইতিহাসে তা নজিরবিহীন ও নিদারুণ লজ্জাজনক ঘটনা। এই নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রকে বড় ধরনের সংকটে নিক্ষেপ করবে। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে নবনির্বাচিত বিজেপির নেতৃবৃন্দকে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর বক্তব্য পরিহার করতে হবে।’

সভায় আরো বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, সংগঠক ইমরান হোসেন সরকার, এম ডি ফিরোজ, মামুন উদ্দিন সৈকত ও নাজমুল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।