ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০১:০৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০১:০৩:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম রাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা, ক্যাম্পাসে বাড়ছে উত্তেজনা।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে শিক্ষক নিয়োগে জালিয়াতি, আর্থিক অনিয়ম ও জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ভিসি কার্যালয়ে তালা ও পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ভিসির বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরে। পরে সংবাদ সম্মেলনে শেষে ভিসি কার্যালয়ে অবস্থানরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ৫ মিনিটের মধ্যে অফিস ত্যাগে বাধ্য করে কার্যালয়টি মূল গেইটি তালাবদ্ধ করে দেয়া হয়। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়কে জামায়াতিকরণের পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। ভিসি বিভিন্ন সময় জামায়াত ও শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের বাদ দিয়ে শিবিরের নেতাকর্মীদের নিয়োগ দিচ্ছেন। শিক্ষক নিয়োগ ও প্রদায়নে জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগসহ আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন নেতারা।
 
সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভিসিকে পদত্যাগ করার দাবি জানানো হয় অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন–বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব জিশান আহম্মেদ প্রমুখ।
 
 
তবে এ বিষয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আতিয়ার রহমান বলেন, আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি। তারা কী কারণে পদত্যাগের দাবি করেছে এখনো পর্যন্ত আমি জানি না। আমি এখন ঢাকায় আছি। তবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবিগুলো পেশ করা উচিত। সেই পুরাতন পদ্ধতিতে ফিরে যাওয়া আমাদের উচিত নয়। আমি ঢাকা থেকে ফিরে তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কী দাবি বা কী অভিযোগ করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।