ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফেসবুক ট্রল ঘিরে দিনাজপুরের এএসপি প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৮:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ফেসবুক ট্রল ঘিরে দিনাজপুরের এএসপি প্রত্যাহার ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে তাকেপ্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

বিষয়টি ঘিরে উত্তেজনা তৈরি হয় যখন দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওই এএসপির ফেসবুক পোস্টের প্রতিবাদে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ ঘেরাও চলে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত।

ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজে অভিযোগ করেন, মোসফেকুর রহমান গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে ট্রল করেছেন। তিনি সবাইকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানান।
পরে বিপ্লবী ছাত্র-জনতা দিনাজপুর এসপি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকে।

এসময় পুলিশ সুপার মারুফাত হুসাইন বিক্ষোভকারীদের জানান, বিষয়টি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
তবে এতে সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা। তারা জানান, শুধুমাত্র প্রত্যাহার নয়, অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের ঘেরাও কর্মসূচি চলবে।

রাত সাড়ে ৯টায় একরামুল হক আবির তার ফেসবুকে লেখেন, "এসপি অফিস ঘেরাও করে রেখেছি আমরা। ২৪ ঘণ্টা ঘেরাও চলবে...এক দফা—এএসপিকে গ্রেফতার করতে হবে।"

ঘটনাটি ঘিরে দিনাজপুরে টানটান উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।