ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান, ভালুকা-ত্রিশালে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৯:৪৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৯:৪৯:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান, ভালুকা-ত্রিশালে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ ছবি সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভালুকা ও ত্রিশালে যৌথ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (৬ মে) শুরু হওয়া এ অভিযানে শতাধিক দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়েছে, যার ফলে সড়ক দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের ফুটপাত ও সড়কের পাশ দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছিল। এ অবস্থায় খননযন্ত্র ব্যবহার করে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়। ত্রিশাল ও ভালুকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
 

ত্রিশাল উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, আসন্ন ঈদুল আজহা এবং জাতীয়ভাবে উদযাপিতব্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ২১ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন রয়েছে, যেখানে উচ্চপর্যায়ের অতিথিদের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
 

অন্যদিকে ভালুকা উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশজুড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হয়েছে।
 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে এবং এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে। মহাসড়কে যানজট নিরসন, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনকে সামনে রেখে সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।