ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

নিলুফার মনির জাকাতসংক্রান্ত মন্তব্যে হেফাজতের তীব্র নিন্দা: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নিলুফার মনির জাকাতসংক্রান্ত মন্তব্যে হেফাজতের তীব্র নিন্দা: প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছবি: সংগৃহীত
জাকাত নিয়ে বিএনপির নারী নেত্রী নিলুফার মনির বক্তব্যকে ‘অবমাননাকর’ দাবি করে এর নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৩ মে) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হেফাজত মহাসচিব বলেন, বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। 

মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে হেফাজতের মহাসচিব বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।

মাওলানা সাজিদুর রহমান আরও বলেন, জাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

বিবৃতিতে তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকবে। অন্যথায় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঠে নামতে বাধ্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।