ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

স্পনসরশিপে রেকর্ড গড়লো ম্যানসিটি, পুমার সঙ্গে সর্বকালের সবচেয়ে বড় চুক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৭:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
স্পনসরশিপে রেকর্ড গড়লো ম্যানসিটি, পুমার সঙ্গে সর্বকালের সবচেয়ে বড় চুক্তি ছবি : পুমা ওয়েবসাইট

ম্যানচেস্টার সিটি ও ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার মধ্যকার নতুন স্পনসরশিপ চুক্তিটি প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৯ সালে যে চুক্তি শুরু হয়েছিল, তার বাৎসরিক মূল্য ছিল ৬৫ মিলিয়ন পাউন্ড এবং মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। এবার নতুন চুক্তিটি আগের সব চুক্তিকে ছাড়িয়ে গেছে।
 

পূর্বে, ম্যানচেস্টার ইউনাইটেড ২০২৩ সালের জুলাইয়ে অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জন্য ৯০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছিল এবং লিভারপুলও অ্যাডিডাসের সঙ্গে প্রতি মৌসুমে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পৌঁছায়। তবে ম্যানসিটির নতুন চুক্তিটি সেইসবকেই পেছনে ফেলেছে।
 

সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সোরিয়ানো বলেছেন, “আমরা পুমার সঙ্গে অংশীদার হয়েছিলাম নতুন উচ্চতায় পৌঁছাতে। গত ছয় বছরে আমরা তার চেয়েও বেশি কিছু অর্জন করেছি। আজকের এই চুক্তি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তিতে দাঁড় করাবে।”
 

২০১৯ সালে পুমার সঙ্গে প্রথম চুক্তির পর, পেপ গার্দিওলার অধীনে সিটি ক্লাবটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ঐতিহাসিক ট্রেবল—প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ—জয় করে। এই সাফল্যই সম্ভবত নতুন চুক্তিকে করেছে আরও অর্থবহ ও বিশাল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।