ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ ছবি: সংগৃহীত
জুলাই মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন। রাত ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চরমোনাই পৌঁছায়।
 
দরবার শরীফে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা এনসিপি প্রতিনিধিদের স্বাগত জানান।
 
পরে এনসিপি প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের সাহসিক ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এনসিপি আসন ভাগাভাগির রাজনীতি করে না, বরং বিচার ও সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে চায়।”
 
সাক্ষাৎকালে মুফতি ফয়জুল করীম বলেন, “জুলাই অভ্যুত্থানে প্রথম রাজপথে নেমেছিল চরমোনাই মাদ্রাসার ছাত্ররা। ৫ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিল।”
 
সাক্ষাৎ শেষে শায়েখে চরমোনাই এনসিপি নেতাদের টুপি পরিয়ে দেন এবং সবাই একসঙ্গে রাতের খাবার গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।