ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

কারও আধিপত্য মেনে নেওয়া হবে না, সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই: শফিকুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
কারও আধিপত্য মেনে নেওয়া হবে না, সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই: শফিকুর রহমান ছবি সংগৃহীত

সারাবিশ্বের সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও কারও আধিপত্য মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকা-তে চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান বলেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা আমরা ফেলে দিয়েছি, জাতি আর সেই বোঝা নিজের কাঁধে নেবে না।”

তিনি আরও বলেন, দেশের যুবসমাজ এখন সচেতন এবং তারা স্বাধীনভাবে, মাথা উঁচু করে বিশ্বে নিজেদের পরিচয় দিতে চায় একজন গর্বিত বাংলাদেশি হিসেবে।

চীন-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে এই সম্পর্কের কিছু দিক ক্ষতিগ্রস্ত হলেও চীন ধারাবাহিকভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশের কল্যাণে চীনের আরও ইতিবাচক ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, কিছু দেশ কোনো সহায়তা না দিয়েও বাংলাদেশে হস্তক্ষেপ করে থাকে, তবে চীন সেই পথে হাঁটে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।