ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: সিলেটে ‘স্কাই ড্রিম’ নামে প্রতিষ্ঠানের পরিচালক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৪৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৫:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: সিলেটে ‘স্কাই ড্রিম’ নামে প্রতিষ্ঠানের পরিচালক আটক ছবি সংগৃহীত
সিলেটে ‘স্কাই ড্রিম’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইমামুল হক বাঁধন দীর্ঘদিন ধরে ভুয়া চুক্তি ও প্রতিশ্রুতির মাধ্যমে শতাধিক তরুণের কাছে থেকে কোটি টাকার বেশি অর্থ আদায় করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সিলেট জেলার জালালাবাদ থানার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা মো. জাহেদ আহমদ জানান, চলতি বছরের জানুয়ারিতে তিনি ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের আশায় ‘স্কাই ড্রিম’ অফিসে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটি ৬ মাসের মধ্যে ভিসা নিশ্চিত করবে বলে চুক্তিনামা করে তাঁর কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, পাসপোর্ট কপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নেয়। এরপর মার্চে আরও ১ লাখ টাকা দাবি করে একটি ভুয়া ওয়ার্ক পারমিট পাঠায়, যার বিনিময়ে দেওয়া হয় একটি চেক। যাচাই করে দেখা যায়, অনুমতিপত্রটি সম্পূর্ণ জাল। বিষয়টি জানার পর পরিচালক ইমামুল হক বাঁধন কে জানালে সে যোগাযোগ বন্ধ করে দেন।

আরেক ভুক্তভোগী ইসমাইল জানান, দীর্ঘ দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি একই কৌশলে প্রতারণা করে আসছে। ইউরোপে পাঠানোর নামে সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জনের কাছ থেকে জনপ্রতি ১.৫ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। কিন্তু কারোরই বিদেশে যাওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ৪ জুলাই হঠাৎ করে প্রতিষ্ঠানটির অফিস খোলা পেলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা সেখানে গিয়ে ইমামুল হক বাঁধনকে আটক করেন। পরে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রতারণামূলক ও অনুমোদনহীন ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা তৈরির কাজও চলছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।