ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: একজন নিহত, আহত আরও ৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:২৭:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: একজন নিহত, আহত আরও ৬ ছবি সংগৃহীত

 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি টার্মিনাল এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত ব্যক্তি মোহাম্মদ মল্লিক, তিনি শিবালয় নতুন পাড়া এলাকার বাসিন্দা আনছার মল্লিকের ছেলে। বিস্ফোরণে আহতদের মধ্যে সাব্বির (১৬) ও জাহাঙ্গীর (৪৫) নামে দুজনের পরিচয় জানা গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরিচা ফেরি টার্মিনাল সংলগ্ন একটি দোকানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কাজ চলছিল। এ সময় হঠাৎ হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

বিস্ফোরণের সময় সিলিন্ডারের বিভিন্ন যন্ত্রাংশ চারদিকে ছিটকে পড়ে। এর একটি ধাতব টুকরো পাশের দোকানে বসে থাকা মোহাম্মদ মল্লিকের গায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আহত ছয়জনের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।