এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন
৩১ অক্টোবর সকাল ১১টায় সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠান, অনলাইনে ও শিক্ষাপ্রতিষ্ঠানেও মিলবে ফল
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৯:১০:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৯:১০:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd, https://educationboardresults.gov.bd) থেকে এবং ১৬১৪০ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এ ছাড়া খাতা পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।