ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৪:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে, এতে বরগুনার পাথরঘাটা উপজেলার তিন জেলে নিখোঁজ রয়েছেন।
 
বৃহস্পতিবার (১০ জুলাই) বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিখোঁজরা হলেন চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
 
জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) রাতে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকুল’ ট্রলারটি। এতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও তিনজন নিখোঁজ রয়েছেন।
 
ঘটনার সময় জেলেরা জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। পার্শ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।