ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

জামায়াত আমিরের অ্যাকাউন্টে সাইবার হামলা: জিজ্ঞাসাবাদের জন্য বঙ্গভবনের এক কর্মকর্তা আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৭:৪৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৭:৪৪:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
জামায়াত আমিরের অ্যাকাউন্টে সাইবার হামলা: জিজ্ঞাসাবাদের জন্য বঙ্গভবনের এক কর্মকর্তা আটক সংগৃহীত ছবি
 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের একজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত পোস্টের পর তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সংবাদমাধ্যমকে জানান, মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ডিবি সূত্র জানায়, একই রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টার এলাকায়ও একটি অভিযান চালানো হয়। অভিযানের উদ্দেশ্য ছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা।
 

এ বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, একটি অভিযান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। যথাসময়ে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
 

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। পরে ওই পোস্টটি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।
 

ঘটনার পর জামায়াত ইসলামির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এটি একটি পরিকল্পিত সাইবার হামলার ফল। বিবৃতিতে দাবি করা হয়, হ্যাকিংয়ের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
 

এ ঘটনায় সাইবার নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তদন্তের অগ্রগতি ও পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।