ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

সময়মতো চিকিৎসায় অনেক ক্যানসারই নিরাময়যোগ্য: বিশেষজ্ঞদের জোর স্ক্রিনিং ও সচেতনতায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:২৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:২৮:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
সময়মতো চিকিৎসায় অনেক ক্যানসারই নিরাময়যোগ্য: বিশেষজ্ঞদের জোর স্ক্রিনিং ও সচেতনতায় ছবি সংগৃহীত

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সময়মতো সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই ক্যানসার সম্পূর্ণ নিরাময় সম্ভব—এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা ক্যানসার মোকাবিলায় সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ঝুঁকিমুক্ত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন ডিজিএইচএসের সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. খাদেমুল বাশার। ‘আমরা নারী’ এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসির যৌথ উদ্যোগে রাজধানীর গুলশানে আইপিডিসির করপোরেট কার্যালয়ে এ আয়োজন হয়।
 

ডা. খাদেমুল বাশার বলেন, ক্যানসার এখন কেবল ব্যক্তিগত রোগ নয়, এটি একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। তার মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত চেকআপ এবং স্বাস্থ্যকর জীবনধারা ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
 

সেমিনারে ইউনিকো হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী কনসালট্যান্ট ডা. তানজিনা আফরিন বলেন, রক্তরোগ ও ক্যানসার–সম্পর্কিত অনেক জটিলতা দ্রুত শনাক্ত করা গেলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব। তিনি লক্ষণকে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার ওপর জোর দেন এবং নিয়মিত স্ক্রিনিংকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হিসেবে উল্লেখ করেন।
 

আলোচক হিসেবে ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব সংগঠনটির কার্যক্রম তুলে ধরে বলেন, এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার—এই পাঁচটি স্তম্ভকে ভিত্তি করে তারা সচেতন সমাজ গঠনে কাজ করছে বলেও জানান তিনি।
 

সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, সময়মতো রোগ নির্ণয়ের গুরুত্ব এবং জীবনযাপনে ঝুঁকিপূর্ণ আচরণ এড়ানোর বিষয়গুলো তুলে ধরা হয়।
 

আয়োজকদের মতে, ক্যানসারের মতো জটিল রোগ মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা, গণসচেতনতা ও জনসম্পৃক্ততার বিকল্প নেই। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও তারা জানান।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।