ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

শেরপুরের হত্যাকাণ্ড নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করেছে: জামায়াত আমির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৫:৫৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৫:৫৫:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
শেরপুরের হত্যাকাণ্ড নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করেছে: জামায়াত আমির সংগৃহীত
শেরপুরে জামায়াত নেতার হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় নিজের নির্বাচনি আসন (ঢাকা-১৫) এর প্রধান কার্যালয় ও ডিজিটাল প্রচারণার জন্য ‘মাল্টি মিডিয়া বাস’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, “শেরপুরের ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ এবং এটি প্রমাণ করে যে অনেকেরই জনগণের ওপর আস্থা নেই। অন্যের বিজয় দেখে সহ্য করতে না পেরেই এ ধরনের হামলার পথ বেছে নেওয়া হচ্ছে।”
 
গত বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালীন বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জামায়াতের স্থানীয় নেতা রেজাউল করিম নিহত হন। এই ঘটনার উল্লেখ করে জামায়াত আমির বলেন, “আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং তা অব্যাহত থাকবে। জনগণের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।” তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করেন এবং খুনিদের দ্রুত পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশবাসী এখন দেখতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিকে কেমন নির্বাচন উপহার দেয়। খুনের নেশায় মত্ত অপরাধীদের গ্রেফতারে কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। নির্বাচনের এই ক্রান্তিলগ্নে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে ‘মাল্টি মিডিয়া বাস’ উদ্বোধন করে জামায়াত তাদের আধুনিক নির্বাচনি প্রচারণার নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।