ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

জনগণের সেবা ও দেশের কল্যাণেই রাজনীতি করেছি: ইশরাক হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ১১:০৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১১:০৮:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
জনগণের সেবা ও দেশের কল্যাণেই রাজনীতি করেছি: ইশরাক হোসেন ছবি সংগৃহীত

 

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য জনগণের সেবা করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা। তিনি জানান, আজীবন জনগণের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করার অঙ্গীকার নিয়েই তিনি মাঠে রয়েছেন।
 

মঙ্গলবার রাজধানীর আর কে মিশন রোডের নীড় ছায়াবীথি এলাকায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো ভোটারদের কাছে জবাবদিহি নিশ্চিত করা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখা। নির্বাচিত হলে স্থানীয় জনগণের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে কাজ করা হবে।
 

ইশরাক হোসেন বলেন, অতীতের মতো শুধুমাত্র নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই। তার ভাষায়, ২০২৪ সালের গণআন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি নতুন বাংলাদেশের পথচলা, যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে জনস্বার্থ ও জাতীয় কল্যাণ, ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়।
 

তিনি আরও বলেন, গত ১৭ বছরে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও রাজধানীর যানজট, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, মশাবাহিত রোগ ও গ্যাস সংকটের মতো মৌলিক সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি। এসব সমস্যাকে বাস্তবতা হিসেবে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
 

নির্বাচিত হলে তাৎক্ষণিকভাবে সব সমস্যার সমাধান সম্ভব—এমন অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে সমাধানের পাশাপাশি প্রয়োজন হলে সংসদে উত্থাপন করা হবে।
 

নাগরিক অধিকার ও অসাম্প্রদায়িকতার বিষয়ে ইশরাক হোসেন বলেন, এই এলাকার উল্লেখযোগ্য অংশ সনাতন ধর্মাবলম্বী হলেও এখানে কেউ সংখ্যালঘু নয়; সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি। ধর্ম, বর্ণ কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে দেশটি সবার—এই নীতিতেই রাজনীতি করার কথা জানান তিনি।
 

ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, নারী ভোটারদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা ভোটকেন্দ্রে নারী পোলিং এজেন্ট নিয়োজিত থাকবে। পরিচয় যাচাইয়ের পর ব্যালট প্রদানসহ পুরো প্রক্রিয়ায় সতর্কতা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
 

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে ইশরাক হোসেন বলেন, এই আসনে মোট ভোটারের ৫১ শতাংশের বেশি নারী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতে আরও বেশি নারীকে সামাজিক, রাজনৈতিক ও নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
 

মতবিনিময় সভায় ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মুক্তাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।