ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৬:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে সরকার। দীর্ঘদিনের কূটনৈতিক অনুরোধ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত হাতে লেখা পাসপোর্টের যুগে অবৈধ উপায়ে সংগ্রহ করা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া এবং তাদের পাসপোর্টবিহীন সন্তানদের আইনি জটিলতা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ওমরাহ বা কর্মসংস্থান ভিসায় সৌদি আরবে প্রবেশ করেন। পরবর্তীতে তারা আর বাংলাদেশে ফিরে আসেননি। বর্তমানে সেখানে বসবাসরত এমন অনেক রোহিঙ্গা দম্পতির সন্তানদের পাসপোর্ট নেই, যাদের সংখ্যা প্রায় ৬৯ হাজার। এক দশকেরও বেশি সময় ধরে সৌদি সরকার এই বিপুল সংখ্যক মানুষের পাসপোর্টের বিষয়ে বাংলাদেশকে তাগিদ দিয়ে আসছিল। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের কিছু বাংলাদেশিও সেখানে রোহিঙ্গা পরিচয়ে বসবাস করছেন বলে জানা গেছে, মূলত মাসিক ২০০ রিয়াল লেভি বা ফি এড়ানোর সুযোগ নিতেই অনেকে এই পরিচয় ব্যবহার করছেন।
 
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। উপদেষ্টা জানান, পাসপোর্ট অধিদপ্তর এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ শুরু করেছে। কাজের গতি বাড়াতে ঢাকা থেকে একটি বিশেষ কারিগরি টিমও সৌদিতে পাঠানো হয়েছে। তবে আবেদনের তুলনায় এনরোলমেন্টের জন্য উপস্থিতির হার আশানুরূপ নয় বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
 
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও প্রধান শ্রমবাজার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি আরবে বর্তমানে ৩২ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন, যারা দেশের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রাখছেন। এই সুসম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার পাসপোর্ট সমস্যা সমাধানে আন্তরিক। একই সাথে উপদেষ্টা সৌদি সরকারকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।