ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের গণছাঁটাই: প্রথম দফায় ফিরছেন ৩৫ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:৪৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৬:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের গণছাঁটাই: প্রথম দফায় ফিরছেন ৩৫ জন ছবি: সংগৃহীত
রাশিয়ায় কর্মরত ১২০ জন বাংলাদেশি কর্মীকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) প্রথম ধাপে ৩৫ জন কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বৈধ ছাড়পত্র নিয়ে রাশিয়ায় যাওয়ার কয়েক মাসের মধ্যেই এই গণছাঁটাইয়ের ঘটনায় কর্মীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ দেখা দিয়েছে।
 
ভুক্তভোগী কর্মীদের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি ‘কাশিপুর ওভারসিজ’ (আরএল-১৩১৭)-এর মাধ্যমে তারা রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর নিয়মিত কাজ শুরু করলেও সম্প্রতি নিয়োগকারী প্রতিষ্ঠান কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের চাকরি বাতিল করে দেয়। পর্যায়ক্রমে মোট ১২০ জন কর্মীকে ফেরত পাঠানোর সিদ্ধান্তের ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিদেশ যাওয়া এই শ্রমিকরা এখন সর্বস্বান্ত হওয়ার পথে।
 
এ বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক ও আন্তর্জাতিক ‘টিআইপি হিরো’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত আল-আমিন নয়ন বলেন, “বিদেশে কর্মী পাঠানোর পর তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কোনো ব্যাখ্যা ছাড়াই কর্মীদের ছাঁটাই করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
 
বৈধ পথে গিয়েও কর্মসংস্থান হারানোর এই ঘটনায় বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী কর্মীরা তাদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং পুনর্বাসনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।