ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দুর্নীতিতে কোনো ছাড় নয়, ১৮০ দিনে পাহাড়ের আমূল পরিবর্তনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:১৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:১৫:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
দুর্নীতিতে কোনো ছাড় নয়, ১৮০ দিনে পাহাড়ের আমূল পরিবর্তনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে এবং এই অপরাধে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, সরকার নিজেকে জনগণের শাসক নয়, বরং সেবক হিসেবে মনে করে। রাজনৈতিক পরিচয়ে কেউ দুর্নীতি, অনিয়ম বা বিশৃঙ্খলায় জড়ালে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বুধবার (৫ মার্চ) সকালে রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

​মতবিনিময় সভায় মন্ত্রী পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি জানান, পর্যটন শহর রাঙামাটিকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রী বলেন, কেবল দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পর্যটন খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

 

​পাহাড়ের দারিদ্র্য বিমোচন ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন দীপেন দেওয়ান। তিনি জানান, দীর্ঘদিন ঝুলে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তরুণ উদ্যোক্তাদের সরকারিভাবে সব ধরনের সহায়তা দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।