ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু

ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৮:৫৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৩:০৯:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।
যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। গত শনিবার থেকে চালানো হামলায় এ পর্যন্ত ৫৮ জন আহত হওয়ার তথ্যও গতকাল রোববার সন্ধ্যায় দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন।
 
নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে। নিহত সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সেসময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এ সময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন। গতকাল আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইক্রোব্লগিং সাইট ‘এঙ’ এ এক বিবৃতিতে ইরানের হামলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে নিহত ও আহত হওয়ার খবর দেয়। এতে বলা হয়, ইরান থেকে আসা ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টিকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাকি ৩৫টি দেশের মধ্যে পড়ে ক্ষতি করেছে। এসব ঘটনায় পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি তিন নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৮ জন। তারা আমিরাত, বাংলাদেশ, মিশর, ইথিয়োপিয়া, ফিলিপিন্স, পাকিস্তান, ইরান, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিক। খবর বিডিনিউজের।
 
আরব আমিরাত প্রতিনিধি সেখানকার সবশেষ অবস্থার খবর তুলে ধরে বলেন, দেশটিতে বসবাসরত ১২ লাখ প্রবাসী বাংলাদেশি উদ্বেগ ও উৎকন্ঠায় শনিবার নির্ঘুম রাত কাটিয়েছেন। দুপুরের পর থেকে থেমে থেমে বিকট আওয়াজে ইরানি ও মিসাইল প্রতিহতের শব্দে সবার মনে আতঙ্ক তৈরি হয়।
 
আবুধাবি নগরীর ঘনবসতি সম্পন্ন এলাকা, দূতাবাস এলাকাগুলোতে প্রবাসীদের উৎকণ্ঠিত চেহারা দেখা যায়। সবাই পরিবার–স্বজনদের সঙ্গে খবরাখবর বিনিময়েও ব্যস্ত ছিলেন। আমিরাত কর্তৃপক্ষ নিরাপত্তার সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিল। গতকাল আবুধাবিতে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুবাই ও উত্তর আমিরাতে প্রবাসীদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ থাকার খবর মিলেছে।
 
আমিরাতের জাতীয় জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জননিরাপত্তা সংক্রান্ত সরকারি নির্দেশনা ও বার্তা মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে নাগরিকদের অবহিত করছে।
 
ইরানের হামলার দ্বিতীয় দিনে গতকাল আমিরাতের বাহিনী ২০টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, আটটি মিসাইল সমুদ্রে ভূপাতিত করেছে, দুটি ক্রুজ মিসাইল নিষ্ক্রিয় করেছে এবং ৩১১টি ড্রোন বাধা দিয়ে ভূপাতিত করেছে এবং ২১টি ড্রোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব খবর সংবাদমাধ্যমে এসেছে।
 
আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি দেশটির বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সাফল্যের সঙ্গে ভূপাতিত করেছে। এসব ঘটনায় উপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সিএনএনকে মন্ত্রী বলেন, বাসিন্দারা যেসব বিকট শব্দ শুনতে পেয়েছেন তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার সফল অভিযানের ফল।
 
এদিকে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সহায়তার জন্য দূতাবাস ও কনস্যুলেটর উদ্যোগে হটলাইন খুলেছে, যেখানে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।