ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি ফিরলেন দেশে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:০৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:০৮:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি ফিরলেন দেশে ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ক্রুসহ মোট ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ওই বিশেষ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে ওঠায় বিভিন্ন ফ্লাইট স্থগিত হয়ে গেলে তারা দুবাইয়ে আটকা পড়েন।

ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন তাদের স্বজনরা। তারা জানান, হঠাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রিয়জনদের নিয়ে গভীর উদ্বেগে ছিলেন পরিবার-পরিজনের সদস্যরা। ফোনে যোগাযোগ করলে মাঝেমধ্যে ক্ষেপণাস্ত্র হামলার খবরও পাওয়া যাচ্ছিল, যা তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

প্রিয়জনদের নিরাপদে ফেরত আনার খবর পেয়ে অনেক স্বজন গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। কেউ কেউ সেখানে অবস্থান করেই সেহরি সেরে নেন। অবশেষে বিমান অবতরণের খবর পেয়ে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

দীর্ঘ উদ্বেগের পর পরিবারের সদস্যদের নিরাপদে ফিরে পাওয়া—এটাই তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি বলে জানান উপস্থিত স্বজনরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।