ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

অন্তত ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০৫:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
অন্তত ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।
 
তার দাবি, বিভিন্ন শহরের হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা ও বাজারে হামলা হয়েছে।
 
তালিকায় রয়েছে তেহরান এর নিলুফার চত্বরের আবাসিক এলাকা। রয়েছে তেহরান ও আহভাজ এর হাসপাতাল। রয়েছে তেহরান গ্র্যান্ড বাজার।
 
রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্স এর নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের কথাও বলা হয়েছে।
 
ইসমাইল বাঘাই আরও দাবি করেন, উত্তর-পশ্চিম ইরানের মারাগেহ অঞ্চলের আবাসিক এলাকায় হামলা হয়েছে। ফার্স প্রদেশের লামের্ডের একটি খেলাধুলার হলঘরেও আঘাত হানা হয়েছে।
 
তিনি বলেন, এই দুই ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
এই অভিযোগ নিয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।